Posts

Showing posts from September, 2024

এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ বিস্তারিত কমেন্টে

Image
এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ November 25, 2025 জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত করা হচ্ছে নতুনদের। ২৫ থেকে ৩০টি আসনে এই পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে নতুনভাবে মনোনয়নভুক্ত হওয়ার জন্য কেন্দ্রে লবিং-তদবির থেকে শুরু করে নিজ এলাকায় সভা-সমাবেশ, ক্ষোভ-বিক্ষোভ চালাচ্ছেন দেদার। আসনভিত্তিক কোন্দলের সঠিক কারণ, প্রার্থীদের দুর্বলতা, মনোনয়নবঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে গঠিত দলীয় টিমের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঘোষিত আসনগুলোতে প্রার্থী বদলের একক এখতিয়ার বিএনপির হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের। দলের নীতিনির্ধারণী মহল সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাঁদের মধ্য থেকে নতুনভাবে যুক্ত হতে পারেন ১০ থেকে ১২ জন। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্...

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Image
  সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়ন কাজ ও দপ্তর কর্তৃক ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন মেন্দিবাগ, বেরাহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাও, সাদিপুর সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, মুক্তিরচক, মুরাদপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সূত্র : Channel 24

নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা জানালেন ড. ইউনূস

Image
  জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ নামের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘ ২৫ মিনিট কথা বলেছেন তিনি। এ সময় আলোচনায় ৫ আগস্টের গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, আপনার নির্বাচন করার কোনও সম্ভাবনা আছে?; জবাবে ড. ইউনূস বলেন, “আমাকে দেখে কী আপনার মনে হয় নির্বাচন করব? আমি নির্বাচন করব না।” সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করে বলেন, “আপনার নির্বাচন করার কোনও সম্ভাবনাই নেই?”। ইউনূস বলেন, “না, না কোনোভাবেই নয়।” অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘‘কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে...

কারাগারে মারধরের শিকার সাবেক এমপি, নেওয়া হল হাসপাতালে

Image
  কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহী–৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম ছিল। সন্ধ্যার পর তাঁকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাঁকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে।’ ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, ‘এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে মারধর করা হয়েছে কি না জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া লাগবে।’ এনামুল হক নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী–৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে। এরপর ...

জামার ভেতরে কী পরেছ, সব তো দেখাই যাচ্ছে— ছাত্রীকে শিক্ষক

Image
  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, যৌন হয়রানি, রেজাল্ট সিন্ডিকেট, শিক্ষার্থীদের ফেল করানোর ভয় দেখানোসহ মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়া গভীর রাতে নারী শিক্ষার্থীদের ভিডিও কল ও মেসেজ দিয়ে বিরক্ত করা এবং অশালীন ভিডিও পাঠানোর কিছু ডকুমেন্টস এই প্রতিবেদকের হাতে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। অভিযোগপত্রে তারা উল্লেখ করেছেন, কারুশিল্প ডিসিপ্লিনে শিক্ষক স্বল্পতার কারণে প্রত্যেকটা ব্যাচের সকল ব্যাবহারিক ক্লাস ও মার্কিংয়ের দায়িত্ব একাই পালন করেন তিনি। ফলে বিভাগে তিনি একনায়কতন্ত্র কায়েম করে শিক্ষার্থীদের ফেল করানোর হুমকি দিয়ে থাকেন। তিনি ক্লাসের সবার সামনে একাধিক নারী শিক্ষার্থীদের গায়ে আপত্তিকর স্থানে হাত দেন এবং অপ্রয়োজনে রাত বিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কল ও যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করে মেসেজ দেন। এছাড়া শারীরিক গঠন নিয়ে বিভিন্ন অশালীন, আপত্তিকর মন্তব্য করে থাকেন...

মিথিলার ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও ফাঁস

Image
  দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। এ ছাড়া মাঝে-মধ্যে গান গেয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি। সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়্যেল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন তিনি। সিরিজটিতে মিথিলার শায়লা চরিত্রে দেখা যায় তাকে। ভিন্নধর্মী এই চরিত্রটি নিয়ে কেউ কেউ বলছেন, এটা মিথিলার দারুণ একটা ফিরে আসা। কেউ আবার মনে করছেন, এটা মিথিলার টার্নিং পয়েন্ট। তবে মিথিলা মোটেও এমনটা ভাবছেন না। তার মতে, অভিনয়ে বরাবরই তিনি অনিয়মিত। তাই ফিরে আসা বা টার্নিং পয়েন্টের মতো কিছু নয়। তবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ অভিনয় করে অন্য সময়ের চেয়ে বেশি আলোচনায় তিনি। এই মুহূর্তে কলকাতায় আছেন মিথিলা। তবে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আছেন তিনি। এই সিরিজের প্রচারণার নানান মাধ্যম থেকে মিথিলার ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও ফাঁস হয়েছে। যা ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। ভিডিটি ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র শুটিংয়ে কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। জানা যায়, শুক্রবার (১২ মে) এক সপ্তাহের ...

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Image
  দেশের ৭ জেলায় রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, কুষ্টিয়া চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা ৬ট থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে সক্রিয় অবস্থা...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন জয়

Image
  জাতীয়: ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে। তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয়। এদিকে, ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরী বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জয় বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় সেনাপ্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান। আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়, প্রায় ঘণ্টা খানে...

ছেলেরা বেশির ভাগ সময় গাড়িতেই কাজ করতে বাধ্য করে

Image
  রাজধা’নীর অন্য,তম ব্যস্ত’তম এলাকার ম,ধ্যে ফা’র্মগেট অন্ন’তম। দিনের বেলায় মানুষের পদ’চারণায় মুখরিত থাকে লাকা তাই দেখে হয়তো অনেক কি,ছুই বো,ঝা যায় না। কি,ন্তু রাতের নিরব,তা যত বাড়ে, ততই এই এলাকায় আনা,গোনা বাড়ে দে’হ ব্যব’সায়ীদের। খ’দ্দেরের খোঁ’জে বো’রকা প’ড়ে অ’পেক্ষা ক’রতে দে’খা যায় তাদের রা,স্তার ধারে। গত,শনিবার এ,বং রবিবার মধ্য’রাতে সরে’জমিনে ফা’র্মগেটে গিয়ে দেখা যায়, খ’দ্দেরের খোঁ’জে বোরকা প’ড়ে এখানে-সেখানে অ’পেক্ষা করছেন প’তিতারা।তাদের পাশেই সারি-সারি সিএনজি দাঁ,ড়িয়ে আছে। খ’দ্দের এসে প্রথ,মে দামা’দামি করে। এরপর চূ’ড়ান্ত হলে নিয়ে যায় সিএ,নজি করে।তাদের ম,ধ্যে অনে,কেই সাধা,রণ মানু,ষকেও বির’ক্ত করে।নিবি,লাগবে বলে বিভি,ন্ন ইশা’রা দেয় তারা।এতে অনেক পথ,চারীও বিড়ম্ব,নার ম,ধ্যে প’ড়েন।সোহেল হাসান নামের একজন পথ,চারী বলেন, ওরা সু,যোগ বুঝে ই,শারা দেয়,নানান রকম অ’’শ্লী’ল কথাও বলে। সাংবা’দিক পরিচয় গো’পন রেখে কথা হয়নিতু নামের একপতি’তার স’’ঙ্গে। স,দ্য এ পথে পা বাড়িয়েছে বলে দা’বিতার। কি’শো’রগঞ্জ জে’লার ভৈরবে,বাড়ি বলে জা’নান নিতু। আরও পড়ুন : লেপ কেন লাল কাপড়েই বানানো হয়। শীতের পরশ লাগতেই লেপ-তোষক ...

ঢাবি-জাবিতে যুবককে পিটিয়ে হত্যা, মুখ খুললেন হাসনাত

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি প্রতিক্রিয়া জানান। হাসনাত আবদুল্লাহ লেখেন, ২২ তারিখ (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে। দেশজুড়ে অন্যান্য ক্যাম্পাসও দ্রুত খোলা হবে। শিক্ষার্থীরা কোনও হামলাকারীর সঙ্গে ক্লাস ও পরীক্ষায় বসতে পারে না। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলাকারীদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। প্রশাসনিকভাবে কোনও আইনগত ব্যবস্থাও নেয়া হয়নি। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, গত ১৬ বছরে ক্যাম্পাসে অনেকেই ফ্যাসিস্ট হাসিনার গুণ্ডাবাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছেন। হাসিনার অত্যাচারী শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্যান্য রাজনৈতিক দলে যারা তার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন, গণতন্ত্র-ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলেছেন তারা অনেকেই নির্বিচারে মামলার শিকার...

ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, যা বললেন সারজিস আলম

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। সারজিস লিখেছেন, মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক অথবা দাগী আসামী, কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কীভাবে পায়? মব জাস্টিসের নামে নরপশুর ন্যায় নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয়৷ আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির এক্সামপল সেট হওয়া প্রয়োজন৷ তিনি আরও লিখেছেন, কে কোথায় পড়ে, কি করে সেটা মুখ্য নয়৷ অন্যায় সবসময় অন্যায়৷ একটা জলজ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারের জন্যও কাঁপে না তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না৷ সবশেষে সমন্বয়ক লিখেছেন, এই মানুষটার শরীরটা দেখে বুয়েটের অবরারের কথা বারবার মনে পড়েছে৷ সকল অন্যায়কারীর বিচার হোক৷ নির্দোষ কেউ শাস্তি না পাক৷ একবার যদি অন্যায়কারীরা কোনো সূত্র ধরে ছাড় পেয়ে যায়, তবে তা পরবর্তী অসংখ্য অন্যায়ের প্রশ্রয়...

ম্যাজিস্ট্রেসি পাওয়ার : সেনাবাহিনী কী কী করতে পারবে

Image
  আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা- ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা; ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য, তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন; ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসার...

দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল

Image
  আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আগের মতো দেখা যায় না-এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ দাবি করেছেন, তিনি বিদেশে চলে যাচ্ছেন। ফেসবুকে আজ সোমবার ফেসবুকে একজন লেখেন, এক উপদেষ্টা তিন সন্তান, স্ত্রীসহ সহসাই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। সেখানে কমেন্টের ঘরে একজন আসিফ নজরুলের নাম লেখেন।এমতাবস্থায় সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা নিজেই। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে এসে এ বিষয়ে কথা বলেন তিনি। ফেসবুক লাইভে আসিফ নজরুল বলেন, ‘আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত? এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই। আমি মনে করি, এ ধরনের তথ্য, গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন, তারা জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্যে করছে।’ আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত...

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

Image
  একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে বনানীর বাসা থেকে আটক করেছে বনানী থানা পুলিশ। বিস্তারিত আসছে…

ফেসবুকে ভাইরাল শেখ হাসিনার ‘পদত্যাগপত্রটি’ সম্পর্কে যা জানা গেল

Image
  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৬ সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি ভুয়া বলে জানিয়েছে দেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সোমবার (১৬ সেপ্টেম্বর) রিউমর স্ক্যানার একটি বেসরকারি টেলিভিশনের এক ফটোকার্ড শেয়ার করে জানায়, ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া। প্রতিষ্ঠানটি ফ্যাক্ট চেকিং করে জানায়, ‘শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে ভাইরাল হওয়া চিঠিতে বেশ কয়েকটি অসঙ্গতি খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার। চিঠিতে ইংরেজি ৫ আগস্টকে বাংলা ২০ শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল বাংলা ২১ শ্রাবণ। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও এখানে ইংরেজি তারিখ উপরে রয়েছে। তাছাড়া, চিঠিতে বিভিন্ন বাক্যে ব্যবহৃত যতিচিহ্ন '।' মোবাইলে টাইপ করা যা এর গঠন দেখে স্পষ্ট।’ এদিকে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করে বলে, ‘দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে ন...

যে ভয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদি

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এখন যদি ড. ইউনূসের সঙ্গে মোদিকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদি এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না। কারণ আলোচনায় অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে। ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, “ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের ওপর নজর দিতে হবে। যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইবে না।” তিনি আরও বলেছেন, “এরমধ্যে প্রধান বিষয় হলো ভারতে শেখ হাসিনার অবস্থান। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়। কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না।” “যদি মোদিকে এখন ইউনূসের সঙ্গে বৈঠক করতে হয়, তাহলে এ বিষয়গুলো আলোচনা না করে থাকতে পারবেন না তিনি।”...

শেখ হাসিনার ‘পদত্যাগপত্র’ ভাইরাল, এবার যা বলছে আ.লীগ

Image
  ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগসংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে। তবে, এই ‘পদত্যাগপত্র’-কে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগসংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ, একটি দৈন্যতামাত্র। পোস্টে বলা হয়, পদত্যাগপত্রে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিববর্ষ ২০২১ সালে শেষ! এ ছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া দাবি করে বলা হয়, এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে। আর ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে ২০ শ্রাবণ! পোস্টে আরও বলা হয়, ...

প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

Image
   ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা পদত্যাগটি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ৫ আগস্ট এই পদত্যাগটি দেন শেখ হাসিনা। পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে, এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি, আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লেখেন, ...

৫৮৯ জনের পাসপোর্ট বাতিল, বিপাকে হাসিনার মন্ত্রী-এমপিরা

Image
  শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য (ডাটা) জব্দ করা হয়েছে। এ ছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপের ফলে শেখ হাসিনাসহ ইতোমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ। সূত্র জানায়, সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী-এমপি ছাড়াও ১৪ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট সাবেক সচিব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াক...

বার্তা দিলো গোপালগঞ্জ আওয়ামী লীগ

Image
  গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলতে গেলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে  করুন সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ আওয়ামী লীগ তাদের ফেরিফাইড ফেসবুক পেজে রোববার (১৫ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়- ঘোনাপাড়ার ঘটনায় আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির মিথ্যাচার করেছে।  বার্তাটি হুবহু তুলে দেওয়া হলো- ‘গতকাল বিএনপি’র কিছু লোকেরা ঘোনাপাড়ায় ব্যানার বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলতে গেলে জনতার কথা কাটাকাটি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ ন আওয়ামী লীগ এই ঘটনার সঙ্গে কথা বলা উদ্দেশ্যমূলক চক্রান্ত। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কোন অবস্থায় জড়িত নয়। আমরা অতীতে যেমন শান্তিপূর্ণ আন্দোলন করেছি ভবিষ্যতেও একইভাবে সকল কর্মসূচি পালন করব।’

বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

Image
  আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান। ১০০ কোটি ডলারের মধ্যে পলিসি বেইজড ঋণ হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা। ঋণটি পেতে বাংলাদেশকে তিনটি শর্ত পালন করতে হবে। সেগুলো হলো- ১. বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন। ২. আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ। ৩. নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করা। এদিকে, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়া হবে বলে জানান ঢাকায় সফররত ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের...

যেদিন থেকে কমবে বৃষ্টি

Image
  টানা চার দিন ধরে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিম্নচাপের প্রভাবে শনিবার ঢাকায় দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল। এ অবস্থায় আজও (রোববার) বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে। সোমবার থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে, রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেনাসদরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, তবে কি ঘটতে যাচ্ছে

Image
  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করেছেন। এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। রোববার (১৫ আগস্ট) প্রধান উপদেষ্টা সেনাসদরে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং গোয়েন্দা সংস্থা, বিজিবি, কোস্টগার্ড, আনসার, ভিডিপি ও র‍্যাবের মহাপরিচালক ও সেনাসদরের কর্মকর্তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিকনির্দেশনাগুলো সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্র...

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদি?

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এখন যদি ড. ইউনূসের সঙ্গে মোদিকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদি এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না। কারণ আলোচনায় অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে। ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, “ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের ওপর নজর দিতে হবে। যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইবে না।” তিনি আরও বলেছেন, “এরমধ্যে প্রধান বিষয় হলো ভারতে শেখ হাসিনার অবস্থান। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়। কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না।” “যদি মোদিকে এখন ইউনূসের সঙ্গে বৈঠক করতে হয়, তাহলে এ বিষয়গুলো আলোচনা না করে থাকতে পারবেন না তিনি।”...