দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মিথিলার ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও ফাঁস

 


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। এ ছাড়া মাঝে-মধ্যে গান গেয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি।

সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়্যেল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন তিনি। সিরিজটিতে মিথিলার শায়লা চরিত্রে দেখা যায় তাকে।

ভিন্নধর্মী এই চরিত্রটি নিয়ে কেউ কেউ বলছেন, এটা মিথিলার দারুণ একটা ফিরে আসা। কেউ আবার মনে করছেন, এটা মিথিলার টার্নিং পয়েন্ট। তবে মিথিলা মোটেও এমনটা ভাবছেন না। তার মতে, অভিনয়ে বরাবরই তিনি অনিয়মিত। তাই ফিরে আসা বা টার্নিং পয়েন্টের মতো কিছু নয়। তবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ অভিনয় করে অন্য সময়ের চেয়ে বেশি আলোচনায় তিনি।

এই মুহূর্তে কলকাতায় আছেন মিথিলা। তবে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আছেন তিনি। এই সিরিজের প্রচারণার নানান মাধ্যম থেকে মিথিলার ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও ফাঁস হয়েছে। যা ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। ভিডিটি ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র শুটিংয়ে কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে।

জানা যায়, শুক্রবার (১২ মে) এক সপ্তাহের জন্য ঢাকায় আসবেন তিনি। চাকরি আর সংসার ও শুটিংয়ের জন্য বেশির ভাগ সময়ই এখন তাকে বিভিন্ন দেশে থাকতে হয়। প্রসঙ্গত, ঢাকা ও কলকাতায় মিথিলা অভিনীত ছয়টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো, ‘নুলিয়াছড়ির ‘সোনার পাহাড়’, ‘কাজলরেখা’, ‘জলে জ্বলে তারা’, ‘মায়া’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’।

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।