Posts

Showing posts from January, 2026

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ বিস্তারিত কমেন্টে

Image
এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ November 25, 2025 জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত করা হচ্ছে নতুনদের। ২৫ থেকে ৩০টি আসনে এই পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে নতুনভাবে মনোনয়নভুক্ত হওয়ার জন্য কেন্দ্রে লবিং-তদবির থেকে শুরু করে নিজ এলাকায় সভা-সমাবেশ, ক্ষোভ-বিক্ষোভ চালাচ্ছেন দেদার। আসনভিত্তিক কোন্দলের সঠিক কারণ, প্রার্থীদের দুর্বলতা, মনোনয়নবঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে গঠিত দলীয় টিমের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঘোষিত আসনগুলোতে প্রার্থী বদলের একক এখতিয়ার বিএনপির হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের। দলের নীতিনির্ধারণী মহল সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাঁদের মধ্য থেকে নতুনভাবে যুক্ত হতে পারেন ১০ থেকে ১২ জন। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্...

ভয়াবহ বিপদে প্রায় ২০ কোটি মানুষ, জরুরি অবস্থা ঘোষণা

Image
  ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটি মানুষ। এরইমধ্যে হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে তিনজনের। যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্যুৎহীন আছে প্রায় ১০ লাখ বাসিন্দা। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটির অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে বিপজ্জনক হিমশীতল বৃষ্টিপাত ও তুষারঝড়ের তীব্রতা বেড়েছে। এতে আরকানসাসে ৮ ইঞ্চি, ইলিনয় এবং ওহাইওতে ১১ ইঞ্চি, ইন্ডিয়ানাতে ১৩ ইঞ্চি, ক্যানসাসে ৮ ইঞ্চি, মিসৌরি ও নিউ জার্সিতে ১২ ইঞ্চি, নিউ ইয়র্কে ১১ ইঞ্চি এবং পেনসিলভেনিয়ায় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারে ঢেকে যায়। লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। টেক্সাসে মৃত্যু হয়েছে আরও একজনের। এছাড়া শনিবার নিউইয়র্কে পাঁচজনের মৃত্যু হলেও কারণ নিশ্চিত করেননি রাজ্যটির মেয়র জোহরান মামদানি। তুষারপাতে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৫ হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জতিক ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি স্থল পথেও ব্যাপক দুর্ভোগ পহাতে হচ্ছে যাত্রীদের। এরইমধ্যে অন্তত দুইশোটি গাড়ি ছোট ছোট দুর্ঘটনার শিকার হয়েছে।

ব্রেকিং... হঠাৎ পদত্যাগ ঘোষণা..

Image
   পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার (২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-তে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কান ধরে ওঠ-বস করানোর দুটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র। ‘শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দু:খ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত’ শিরোনামের পোস্টে সর্বমিত্র লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনা ঘটে , মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে।’ ডাকসুর এই সদস্য লেখেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারব...

এইমাত্র পাওয়া.. জামায়াতের আমির আটক দেখুন কমেন্টে...

Image
  মেহেরপুর জেলা জামায়াতের ইসলামের আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত নিজের নোহা মাইক্রো থেকে ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন- বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমির মাও. তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রো ড্রাইভার ইজারুল হক।  সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।  আরও দেখুন ই-পেপার অ্যাক্সেস সংবাদপত্র সাবস্ক্রিপশন সংবাদ বিশ্লেষণ শিক্ষা সংবাদ অনলাইন কোর্স স্বাস্থ্য ও ফিটনেস পণ্য বাণিজ্য সংবাদ চাকরি মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রং এর নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে গাড়ির ভিতর ৩টা ফোল্ড ডেবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেট্রিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্...