দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হঠাৎ পদত্যাগ! সবাইকে দুশ্চিন্তায় ফেলে বিদায় ঘোষণা দিলেন তিনি

  


জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


শনিবার (১৬ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ঐশী লেখেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যকোনো কারণ আছে কি না জানতে চাইলে ঐশী বলেন, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কি না— এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়। 

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এএম জেড শাহরিয়ার জুইন দেশের একটি গণমাধ্যমকে বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।