স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

হঠাৎ পদত্যাগ! সবাইকে দুশ্চিন্তায় ফেলে বিদায় ঘোষণা দিলেন তিনি

    


পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আর তিন সপ্তাহও বাকি নেই। এখনো পাকিস্তানের তিন ভেন্যু কতটা প্রস্তুত এ নিয়ে প্রশ্ন আছে অনেক। পাকিস্তানের ভেন্যুগুলো প্রস্তুত না হলে পুরো টুর্নামেন্টই শেষ মুহূর্তে দুবাইয়ে সরিয়ে নেওয়া হবে কি না, এ নিয়েও জল্পনা-কল্পনা চলছে।

এর মধ্যেই হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিওফ অ্যালারডাইস। ২০২০ সালে প্রথমে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে শুরুর পর আইসিসির সিইও হিসেবে তিনি পূর্ণকালীন দায়িত্বে নির্বাচিত হন ২০২১ সালের নভেম্বরে। চার বছরের দায়িত্বের শেষ টানার ব্যাখ্যায় তিনি বলেছেন, নতুন চ্যালেঞ্জ খুঁজছেন তিনি।

অ্যালারডাইসের পদত্যাগের ঘোষণায়ও অবশ্য ধোঁয়াশা আছে। ঘোষণাটি এখনই কার্যকর হবে নাকি তিনি ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পর সরবেন তা এখনো নিশ্চিত নয়। আইসিসি অবশ্য জানিয়েছে, তারা পরবর্তী সিইও খোঁজার কাজ শুরু করে দিয়েছে।

অ্যালারডাইসের পদত্যাগের ঘোষণা এমন সময়ে এল, যখন গত কয়েক মাসে আইসিসির শীর্ষ পর্যায়ে অনেক অদলবদল আসছে। গত ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন শুরু করেছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ। গত এক বছরের মধ্যে আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল, হেড অব ইভেন্টস ক্রিস টেটলি এবং বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং পদত্যাগ করেছেন।

আইসিসি সিইওর ভূমিকায় তাঁর পূর্বসূরি হারুন লরগাত বা ম্যালকম স্পিডদের মতো সংবাদমাধ্যমে অতটা আলোচনায় না এলেও অ্যালারডাইসের সাফল্য কম নয়। ভারতের প্রাথমিক আপত্তি সত্ত্বেও ডিআরএসকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করা, ক্রিকেটকে অলিম্পিকের অংশ বানানো, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অধুনা-বিলুপ্ত ওয়ানডে সুপার লিগ শুরুর সিদ্ধান্ত কার্যকরের সবকিছু দেখভাল করেছেন তিনি। করোনাকালীন সময়ও সামলাতে হয়েছে তাঁকে।
যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনও তাঁর সাফল্য হিসেবে দেখা যেত, কিন্তু সেই টুর্নামেন্টের আয়োজন ঘিরে নানা প্রশ্ন তাঁকে বিতর্কের মুখে ফেলেছে। এ নিয়ে আইসিসির বোর্ড সদস্যরা অসন্তুষ্টি জানিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর সত্যি মানলে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন ঘিরে বিতর্কই অ্যালারডাইসের সরে যেতে হওয়ার কারণ। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, তাদের পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে গত বছরে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের তহবিল বন্টন এবং এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন ঘিরে নাটক ও বিতর্কের কারণে বোর্ডের দিক থেকে চাপে ছিলেন অ্যালারডাইস। পাকিস্তানের দুটি ভেন্যু রাওয়ালপিন্ডি ও করাচি যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য এখনো প্রস্তত নয়, সেটিও আইসিসির বোর্ডকে জানাননি অ্যালারডাইস – এমনটাই জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য