স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

ব্রেকিংনিউজ: জাতীয় নির্বাচনের তারিখ কবে জানালেন প্রধান উপদেষ্টা:ড. ইউনুস

  



 দুটি গুরুত্বপূর্ণ তারিখ সামনে রেখে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট অথবা ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের দিন ৮ আগস্টকে নির্বাচনের সময় ঘোষণা করার দিন হিসেবে বেছে নিতে পারেন প্রধান উপদেষ্টা।

ইতোমধ্যেই নির্বাচনের দিনক্ষণ বা সময়সীমা নিয়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি এমন কয়েকটি বৈঠক শেষে রাজনীতিবিদরা জানিয়েছেন আগস্টের প্রথমেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে চলতি মাসের প্রথমে ৫ অথবা ৮ তারিখ এই ঘোষণা আসতে পারে।

তবে একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ড. ইউনূস অন্তর্বর্তী সরকার গঠনের তারিখটিকে বেশি গুরুত্ব দিতে চান না। তাই ভাষণ ৫ আগস্টই দিতে পারেন। এ দিন তিনি জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।

এদিকে গতকাল শনিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জনগণের সামনে উপস্থাপন করা হবে।

সরকার একজন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানাবেন।

গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সেখানে তিনি বলেন, শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

গত ৯ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন ড. ইউনূস। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে।

এর আগে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই হতে পারে। অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য