দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এবার চিরতরে হাসিনার হাসি বন্ধ করল জাতিসংঘ

   





দিল্লির ভয়াবহ বায়ুদূষণে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্বাস নিতে কষ্টকর পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থানকালে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন বলে জানা গেছে।


বাংলাদেশের গণভবন থেকে নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার জন্য বাইরে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ঘন দূষণের কারণে শ্বাসকষ্টে ভুগছেন তিনি। এমনকি তাঁর বাইরে যাওয়া, প্রকাশ্যে আসা কিংবা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতিও প্রায় নিষিদ্ধ করা হয়েছে।


এক সময় যাঁদের সাথে রাজনৈতিক বিরোধ ছিল, আজ তাঁরা হাসিনার চারপাশে থাকলেও সুবিধা নিতে ভোলেননি কেউ। আদালতে দাঁড়িয়ে হাসিনা বলেছেন, “যারা আমার বিরুদ্ধে ভুল করেছে, তারা আর কখনো আওয়ামী লীগ করবে না।”


এমন জটিল পরিস্থিতির মধ্যে এসেছে আরেকটি দুঃসংবাদ। জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত বছরের ছাত্র আন্দোলন দমন, সহিংসতা এবং বিরোধী দলের ওপর দমননীতি আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে।




জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ওয়ালকার তুর্ক জানিয়েছেন, সহিংসতার মাধ্যমে বিরোধী পক্ষকে দমন এবং মানবাধিকারের লঙ্ঘন বাংলাদেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ১২ ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের আগের এক প্রতিবেদনেও বলা হয়েছিল, শেখ হাসিনার সরকারের দমননীতি দেশের মানবাধিকার পরিস্থিতিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।


বিশ্লেষকদের মতে, এসব আন্তর্জাতিক প্রতিবেদন শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধরনের আঘাত হেনেছে। একই সঙ্গে তাঁর দেশে ফেরার সম্ভাবনা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


দিল্লির বিষাক্ত বাতাসে স্বাস্থ্যঝুঁকি ও আন্তর্জাতিক চাপ—দুই দিকেই এখন সংকটে শেখ হাসিনা।

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।