স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

মে*ট্রো স্টেশনের কাছে ভয়া'বহ বিস্ফো'রণে নিহত ৮, আহত ২৪

  


রাজধানী অন্যতম জনবহুল এলাকা চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

দিল্লি পুলিশের সূত্র জানায়, এটি ছিল “অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ”। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বিকৃত দেহ, পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তূপ।

দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, “রেড ফোর্ট (লাল কেল্লা) মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাই। সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

ঘটনার পরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং পর্যটকে ভরা ওই স্থানে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

চোখের সাক্ষী জিশান, যিনি একজন আহত অটোচালক, বলেন, “আমার সামনের গাড়িটা ছিল প্রায় দুই ফুট দূরে। হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেটি একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল।”


আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বাড়ির ছাদে ছিলাম। হঠাৎ বিশাল এক আগুনের গোলা দেখতে পাই। বিস্ফোরণের শব্দে আশেপাশের ভবনের জানালা কেঁপে ওঠে।” বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে।

ঘটনাটি ঘটল এমন এক দিনে, যখন দিল্লির পাশের হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এছাড়া মঙ্গলবার (১১ নভেম্বর) বিহারের দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রেড ফোর্ট ও চান্দনি চক এলাকা দিল্লির সবচেয়ে ব্যস্ত এবং পর্যটকপ্রবণ অঞ্চলগুলোর একটি। বিস্ফোরণের পর সারা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য