এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ বিস্তারিত কমেন্টে

Image
এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ November 25, 2025 জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত করা হচ্ছে নতুনদের। ২৫ থেকে ৩০টি আসনে এই পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে নতুনভাবে মনোনয়নভুক্ত হওয়ার জন্য কেন্দ্রে লবিং-তদবির থেকে শুরু করে নিজ এলাকায় সভা-সমাবেশ, ক্ষোভ-বিক্ষোভ চালাচ্ছেন দেদার। আসনভিত্তিক কোন্দলের সঠিক কারণ, প্রার্থীদের দুর্বলতা, মনোনয়নবঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে গঠিত দলীয় টিমের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঘোষিত আসনগুলোতে প্রার্থী বদলের একক এখতিয়ার বিএনপির হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের। দলের নীতিনির্ধারণী মহল সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাঁদের মধ্য থেকে নতুনভাবে যুক্ত হতে পারেন ১০ থেকে ১২ জন। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্...

রাতে জরুরী ঘোষণাঃ ১৩৩ আসনে নতুন প্রার্থী ঘোষণা, যারা পেলেন চূড়ান্ত মনোনয়ন তালিকা দেখেনিন

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৩৩ আসনে দলের প্রাথমিক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা-৬, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান মাগুরা-১ আসন থেকে ভোট করবেন।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট আলতাফ হোসেন ঢাকা-৫, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, অ্যাডভোকেট সেলিম আকবর চাঁদপুর-৩, অ্যাডভোকেট সুরাইয়া বেগম বরগুনা-২, অ্যাডভোকেট আনসার খান সিলেট-১, আব্দুল হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, রতন ব্যানার্জী চট্টগ্রাম-৫, অ্যাডভোকেট আবদুল হাফিজ ঝিনাইদহ-২, অ্যাডভোকেট হিরন কুমার দাস বরিশাল-৬, গোলাম হোসেন আবাব সুনামগঞ্জ-৩; উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ মৌলভীবাজার-১, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা আজকে ১৩৩ জনের নাম প্রকাশ করলাম। বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেব। আজকে যাদের নাম নেই, তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন, আবার অনেকে নতুন করে যুক্তও হতে পারেন।’

গণফোরাম বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র দল। নির্বাচন সামনে রেখে প্রধান শরিকের চাওয়া অনুযায়ী, দলটি ইতোমধ্যে তাদের ১৬ জনের প্রার্থী তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে। সেখানেও সুব্রত চৌধুরীর জন্য ঢাকা-৬ এবং ডা. মিজানুর রহমানের জন্য মাগুরা-১ আসন চাওয়া হয়েছে। তবে এ দুটি আসনেই ইতোমধ্যে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন এবং মাগুরা-১ আসনে মো. মনোয়ার হোসেনকে প্রার্থী করেছে দলটি। তবে ঢাকা-৭ আসনসহ ঢাকায় কয়েকটি আসন খালি রাখা হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে গণফোরামকে ৭টি আসন ছেড়েছিল বিএনপি। তার মধ্যে ঢাকা-৬ থেকে সুব্রত চৌধুরী এবং ঢাকা-৭ থেকে মোস্তফা মোহসীন মন্টু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য