স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত, এবার যে ঘোষণা সেনাপ্রধানের

 


দেশের স্থিতিশীলতা রক্ষায় সেনা সদরে নৌ ও বিমানবাহিনী প্রধানের উপস্থিতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাক্ষাৎ করেন

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের বৈঠক হয়েছে। আজ বৃহস্পতিবার সেনা সদরে এ বৈঠকে নৌ ও বিমানবাহিনী প্রধানেরা উপস্থিত ছিলেন।

সব বাহিনী প্রধানদের ওই বৈঠকে দেশজুড়ে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকার বিষয়ে বাহিনী প্রধানেরা সিদ্ধান্ত নেন।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন। এর পর থেকে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাশাপাশি বিভিন্ন থানা ও সংখ্যালঘু সম্প্রদায় আক্রমণের শিকার হয়েছে। এ ছাড়া রাতে ঢাকায় বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সরকার পতনের পর বিভিন্ন থানায় হামলার ঘটনায় পুলিশ সদস্যরাও এর মধ্যে দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। এর মধ্যে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে মো. ময়নুল ইসলাম নিয়োগ পাওয়ার পর পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দিতে বলেছেন।

সেনাপ্রধানের সঙ্গে অন্যান্য বাহিনী প্রধানের এই বৈঠকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য