দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ১ বিভাগের ১৮ আসনের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

  


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় নিজেদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীবাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারুণ্য, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে। তবে কৌশলগত কারণে কয়েকটি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি।

তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনে যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, ঢাকার বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ‘গ্রীন সিগন্যাল’ পেয়েছেন।

দলীয় একটি সূত্র জানায়, “যোগ্য, মেধাবী ও গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজপথে যারা ছিলেন, তাদের মূল্যায়নই এবার মূল লক্ষ্য।”

ঢাকার আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থী তালিকা
ঢাকা-২: আমানুল্লাহ আমান

ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৫: নবিউল্লাহ নবী (সিনিয়র যুগ্ম আহবায়ক, মহানগর বিএনপি)

ঢাকা-৮: মির্জা আব্বাস

ঢাকা-৯: আফরোজা আব্বাসের পরিবর্তে হাবিবুর রশিদ হাবিব (এক পরিবারে একজন প্রার্থী নীতি অনুযায়ী)

ঢাকা-৪: তানভির আহমেদ রবিন (দক্ষিণ বিএনপি সদস্য সচিব)

ঢাকা-৬: ইশরাক হোসেন (সাদেক হোসেন খোকার পুত্র)

ঢাকা-১৪: মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সাঞ্জিদা ইসলাম তুলি (সবচেয়ে আলোচিত নাম)

ঢাকা-১৬: আমিরুল ইসলাম (উত্তর মহানগর আহবায়ক)

জোটের জন্য ছাড়
ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ

ঢাকা-১৭: বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ঢাকা-৭: আলোচনায় গণফোরামের সুব্রত চৌধুরী

ঢাকা-১৮: সমর্থন পেতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না

ঢাকা-১১: জোট শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার আলোচনা চলছে

দলীয় সূত্র বলছে, এটি শুধু বিএনপির নির্বাচন নয়, বরং জনগণের আন্দোলনের ধারাবাহিকতা। তাই প্রার্থীবাছাইয়ে জনগণের সঙ্গে সম্পর্ক, সামাজিক সম্পৃক্ততা এবং এলাকার গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এক কেন্দ্রীয় নেতা বলেন, “জোটের জন্য কিছু আসন ছাড়তে হলেও রাজনৈতিক সমীকরণ হিসেবেই সেটি করা হচ্ছে। দলের নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধভাবেই মাঠে থাকবে।”

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।