হাসিনা ফিরতে চান, তবে...
- Get link
- X
- Other Apps
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তিনি দেশে ফিরতে চান। তবে এর আগে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ- মূলক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
দিল্লির এক অজ্ঞাত স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, ‘এখানে আমি স্বাধীনভাবে দিন কাটাতে পারি। যুক্তিসঙ্গত সীমার মধ্যে যা ইচ্ছা তা করতে পারি।’ শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেন। বলেন, উগ্রপন্থিরা ইউনূসকে আন্তর্জাতিক পরিসরে ব্যবহার করছে। অভ্যুত্থান সম্পর্কে হাসিনা বলেন, বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। হঠাৎ করেই তা অন্য রূপ নেয়। এটা ছিল মূলত সরকারি চাকরিতে কোটা প্রথার প্রতিবাদে।
তাদের সব দাবি মেনে নেয়াও হয়েছিল। কিন্তু একটি উগ্রপন্থি গোষ্ঠী আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যায়। তার ভাষায়, ফরেনসিক রিপোর্টে কিছু বিদেশি ভাড়াটে উস্কানিদাতা হিসেবে কাজ করেছে তার প্রমাণ মিলেছে। তার ধারণা, ইউনূস ও তার অনুসারীরা এই আন্দোলনকে উস্কে দিয়েছিল। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। তার দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বলেন, এগুলো সঠিক নয়, প্রতিপক্ষের তৈরি। হাসিনা বলেন, ইউনূসের শাসনকালে বাংলাদেশের সহনশীল ও শান্ত সমাজ উদ্বেগজনকভাবে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ছে। মন্ত্রিসভায় উগ্রপন্থিদের বসানো হয়েছে। উগ্রপন্থিরা ইউনূসকে ব্যবহার করছে। একপর্যায়ে সংখ্যালঘুরা তাদের টার্গেটে পরিণত হতে পারে। এটা উদ্বেগের বিষয়। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment