এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ বিস্তারিত কমেন্টে

Image
এইমাত্র পাওয়া: বিএনপির যে যে আসনে প্রার্থী পরিবর্তন ১০০% সেই আসন গুলোর নামের তালিকা প্রকাশ November 25, 2025 জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত করা হচ্ছে নতুনদের। ২৫ থেকে ৩০টি আসনে এই পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে নতুনভাবে মনোনয়নভুক্ত হওয়ার জন্য কেন্দ্রে লবিং-তদবির থেকে শুরু করে নিজ এলাকায় সভা-সমাবেশ, ক্ষোভ-বিক্ষোভ চালাচ্ছেন দেদার। আসনভিত্তিক কোন্দলের সঠিক কারণ, প্রার্থীদের দুর্বলতা, মনোনয়নবঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে গঠিত দলীয় টিমের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঘোষিত আসনগুলোতে প্রার্থী বদলের একক এখতিয়ার বিএনপির হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের। দলের নীতিনির্ধারণী মহল সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাঁদের মধ্য থেকে নতুনভাবে যুক্ত হতে পারেন ১০ থেকে ১২ জন। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্...

ভয়াবহ গোলাগুলি-সংঘর্ষ ১২সেনাসহ নিহত ৪৭

   


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৩৫ জন ‘ভারত মদদপুস্ট সন্ত্রাসীকে’ হত্যা করেছে পাকিস্তানি সেনারা। একই সঙ্গে তীব্র গোলাগুলির মুখে ১২ জন সেনা হারিয়েছে দেশটি। শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দু’টি আলাদা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। বাজউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। টানা গোলাগুলির পর নিহত হয় ২২ জন সন্ত্রাসী।
অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে পরিচালিত পৃথক অভিযানে আরও ১৩ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়। এ সময় তীব্র গুলিবিনিময়ে প্রাণ যায় ১২ জন সেনার। তবে এই অভিযানকে পাক সেনাদের অন্যতম সাফল্য হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর।
বিবৃতিতে বলা হয়, অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। নিহতরা ভারত-সমর্থিত “ফিতনা আল-খাওয়ারিজ” গোষ্ঠীর সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও উলে­খ করা হয় এতে।
আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, এসব হামলায় আফগান নাগরিকরাও জড়িত ছিল। বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠী আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা উদ্বেগজনক। পাকিস্তান আশা করে আফগান সরকার দায়িত্বপূর্ণ আচরণ করবে এবং তাদের ভূমি সন্ত্রাসের জন্য ব্যবহার করতে দেবে না।
এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা নির্মূল করতে এখনও অভিযান চলছে। আইএসপিআর বলেছে, ‘আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ পাকিস্তান থেকে ভারত-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে বেড়েছে সন্ত্রাসী হামলা। শুধু আগস্ট মাসেই পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৭৪ শতাংশ বেড়েছে বলে জানায় পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট এ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)। ওই মাসে বিভিন্ন হামলায় ১৯৪ জন প্রাণ হারান। 
সূত্র: জিও নিউজ।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য