স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

ব্রেকিং নিউজ: বিমান বিধ্বস্ত হয়ে সেনাপ্রধান নি’হ’ত

 


তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে হারিয়েছে দেশটি। প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার স্থলবাহিনীর চিফ অব স্টাফ, সামরিক শিল্প কর্তৃপক্ষের প্রধান, সেনাপ্রধানের এক উপদেষ্টা এবং সামরিক মিডিয়া অফিসের একজন আলোকচিত্রী। এই ঘটনায় লিবিয়ার সামরিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অত্যন্ত বেদনাবিধুর হৃদয়ে এই দুঃসংবাদ পেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জাতি ও সশস্ত্র বাহিনীর জন্য এটি অপূরণীয় ক্ষতি। নিহত কর্মকর্তারা নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দেশের সেবা করেছেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবার, সহকর্মী ও লিবিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আঙ্কারা থেকে লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়া একটি প্রাইভেট জেটের ধ্বংসাবশেষ আঙ্কারার হায়মানা জেলার একটি দুর্গম এলাকায় উদ্ধার করা হয়েছে। ওই বিমানে আল-হাদ্দাদসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।

তিনি জানান, আঙ্কারার এসেনবোবা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্যালকন-৫০ মডেলের ওই বিজনেস জেটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে বিমানটি ত্রিপোলির উদ্দেশে যাত্রা শুরু করে এবং রাত ৮টা ৫২ মিনিটে রাডার থেকে পুরোপুরি হারিয়ে যায়।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য