স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

ব্রেকিং নিউজ : এনসিপি থেকে সরে দাঁড়ালেন নাহিদ! ----- বিস্তারিত কমেন্টে 👇👇

 


দেবিদ্বারে এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর সহযোগী মো. নাজমুল হাসান নাহিদ। ৫ আগস্টের পর থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সব কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে তাকে।

নাজমুল হাসান নাহিদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এবং দেবিদ্বার উপজেলার সদরের ছোট আলমপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি নিজ সংগঠন যুবশক্তি নাহিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। এতে তিনি নিজের ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ঘোষণায় নাজমুল হাসান নাহিদ জানান, এই মুহূর্ত থেকে এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমাকে যে কেউ প্রশ্ন করতে পারেন।

অন্য একটি পোস্টে তিনি আরও লেখেন- সম্মানের জায়গা যেখানে নাই, সেখানে পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না। এর আগে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। অভিযোগের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশ জারির পর নাজমুল হাসান নাহিদের এই ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক নেতাকর্মী তার ঘোষণার পক্ষে ও বিপক্ষে মতামত দিচ্ছেন। এদিকে জাতীয় যুবশক্তিতে তার পদ-পদবী থাকলেও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এনসিপির মূল ধারার রাজনীতিতেই তিনি সক্রিয় ছিলেন। এ বিষয়ে জাতীয় যুবশক্তি বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য