দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ধরনের চিকিৎসা এ


কজন সংকটাপন্ন রোগীর প্রয়োজন—খালেদা জিয়াকে ঠিক সেই ধরনের উন্নত চিকিৎসাই দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।

ডাঃ জাহিদ হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নতভাবে চিকিৎসা দিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন, সেটাই তাঁকে দেওয়া হচ্ছে।”

চিকিৎসক দলের মতে, পরিস্থিতি জটিল হলেও প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চলছে এবং প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।