স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

ব্রেকিং নিউজ , মধ্যেরাতে আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বিস্তারিত কমেন্টে...

   



দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন।

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫) শহরের ঘাসিপাড়া মহল্লার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। তার আদিবাড়ি বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে। ডিবি পুলিশ জানায়, মো. আলতাফুজ্জামান মিতা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দেওয়া, নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে আসছিলেন।

গ্রেপ্তার মিতাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন বলেও পুলিশ জানায়। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য