দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য! উঠে এলো নতুন নাম

 


জুলাই অভ্যুত্থানের অকুতোভয় সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। গোয়েন্দা সংস্থা ও তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম উঠে এসেছে।

 

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাহীন আহমেদ দেশ থেকে পালিয়ে গেলেও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ঢাকায় তাঁর ‘স্লিপার সেল’-এর মাধ্যমে এই হামলার পরিকল্পনা ও অর্থায়ন করেছেন।

গোয়েন্দাদের দাবি, হামলার পর হত্যাকারীদের সীমানা পার করে দিতে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। হামলার আগে ও পরে তাঁর সাথে ঘাতকদের নিয়মিত যোগাযোগের প্রমাণ মিলেছে।

 

৫ আগস্টের পটপরিবর্তনের পর ওসমান হাদির রাজনৈতিক অবস্থান ও তেজস্বী বক্তব্য আওয়ামী লীগের নীতিনির্ধারকদের ক্ষুব্ধ করে তোলে। দলের অভ্যন্তরীণ পর্যালোচনায় তাঁকে ‘বড় ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করে এই খুনের ছক সাজানো হয়।

 

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ৫ আগস্টের পর শাহীন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। সেখান থেকেই তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশে থাকা সহযোগীদের সাথে যোগাযোগ রাখতেন।

কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহীন চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা হামিদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ভারতের কলকাতা ও সংলগ্ন এলাকায় অবস্থানরত কয়েকটি গ্রুপের মাধ্যমে ঢাকার অপারেশনগুলো সমন্বয় করা হচ্ছে বলে তদন্তে উঠে এসেছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে চলছে। কেরানীগঞ্জের দুজন ছাত্রলীগ নেতাসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া কয়েকজনকে রিমান্ডে নিয়ে মাস্টারমাইন্ডদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।