দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাদির হামলাকারীর পরিচয় শনাক্তের বিষয়ে যা জানা গেল

 



 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তার চোয়ালের নিচের অংশে গুলি লাগে। ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের অস্ত্রোপচার কক্ষে চিকিৎসাধীন এবং তার ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর ওসমান হাদি অভিযোগ করেছিলেন যে তিনি নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন। তার দাবি—বিদেশি নম্বর থেকে কল ও মেসেজের মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। সেই রাতেই দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, তিন ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে কল ও টেক্সট করা হয়েছে।

স্ট্যাটাসে তিনি জানান, তাকে সারাক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। তিনি আরও লিখেছিলেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ শোধ করতে যদি আমার বাড়ি-ঘর পুড়ে যায় বা আমাকে হত্যা করা হয়—তবুও ইনসাফের লড়াই থেকে একচুল নড়ব না, ইনশাআল্লাহ।”

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।