স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

অন্তর্বর্তী সরকারের জরুরি নির্দেশনা জারি!



 সম্প্রতি দেশে সংগঠিত অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস এবং সাংবাদিকদের ওপর হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিশেষ বিবৃতিতে সরকার সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে নাগরিকদের দৃঢ়ভাবে সতর্ক থাকার এবং উসকানি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে।

সরকার উল্লেখ করেছে যে, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি শহীদ শরীফ ওসমান বিন হাদির সেই স্বপ্নের অংশ যার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন।

শহীদ হাদির স্মৃতি ও আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে নাগরিকদের সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং ঘৃণার রাজনীতি বর্জন করতে হবে।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হওয়া হামলার বিষয়ে সরকার কঠোর অবস্থান ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা।” এই সব ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে সরকার।

ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, "নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।" এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দেশের এই সংকটময় মুহূর্তে সরকার প্রত্যেক নাগরিকের প্রতি নিম্নোক্ত আহ্বান জানিয়েছে, সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়ান। কোনো ধরনের উসকানি বা ঘৃণ্য প্রচারণায় পা দেবেন না।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য