গুরুতর অবস্থায় খালেদা জিয়া: সবশেষ খবর জানাল চিকিৎসকরা
- Get link
- X
- Other Apps
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানানো হয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। বার্তায় বলা হয়েছে, তার শরীরে গুরুতর সংক্রমণের কারণে উন্নত মানের অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়েছে এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াসহ কয়েকটি জটিলতা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে তার ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাকে ডায়ালাইসিসেও নেওয়া হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, দেশের ও দেশের বাইরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত অনুমান বা ভুল তথ্য প্রচার না করার জন্য সকলকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর থেকে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছেন।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment