দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভয়াবহ বিপদে প্রায় ২০ কোটি মানুষ, জরুরি অবস্থা ঘোষণা



 ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটি মানুষ। এরইমধ্যে হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে তিনজনের। যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্যুৎহীন আছে প্রায় ১০ লাখ বাসিন্দা। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটির অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে বিপজ্জনক হিমশীতল বৃষ্টিপাত ও তুষারঝড়ের তীব্রতা বেড়েছে। এতে আরকানসাসে ৮ ইঞ্চি, ইলিনয় এবং ওহাইওতে ১১ ইঞ্চি, ইন্ডিয়ানাতে ১৩ ইঞ্চি, ক্যানসাসে ৮ ইঞ্চি, মিসৌরি ও নিউ জার্সিতে ১২ ইঞ্চি, নিউ ইয়র্কে ১১ ইঞ্চি এবং পেনসিলভেনিয়ায় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারে ঢেকে যায়। লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় দুজনের মৃত্যু হয়েছে।

টেক্সাসে মৃত্যু হয়েছে আরও একজনের। এছাড়া শনিবার নিউইয়র্কে পাঁচজনের মৃত্যু হলেও কারণ নিশ্চিত করেননি রাজ্যটির মেয়র জোহরান মামদানি। তুষারপাতে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৫ হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পাশাপাশি স্থল পথেও ব্যাপক দুর্ভোগ পহাতে হচ্ছে যাত্রীদের। এরইমধ্যে অন্তত দুইশোটি গাড়ি ছোট ছোট দুর্ঘটনার শিকার হয়েছে।

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।