স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষের এক দীর্ঘ সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এই আলোচনা সভা রাত ৯টার দিকে শেষ হয়।

বারবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন তফসিল পরিবর্তন এবং নির্বাচন কমিশনকে ঘিরে সৃষ্ট নানাবিধ জটিলতার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, নির্বাচন কমিশনের কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষ।

সভায় নির্বাচন কার্যক্রম সচল রাখার স্বার্থে বেরোবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় প্রফেসর ড. ইলিয়াস প্রামানিককে নির্বাচন কমিশনে যুক্ত করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সিন্ডিকেট সভা ছাড়া নতুন কাউকে কমিশনে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, আমরা আগামীকালই নির্বাচন কমিশনাররা বসে ভোটার তালিকার আপত্তিসমূহ নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। এছাড়া নির্বাচন ২৫ ফেব্রুয়ারি করার জন্য সে অনুযায়ী তফসিল পুনর্গঠন করব। প্রসঙ্গত, সর্বশেষ তফসিল অনুযায়ী চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় তফসিল ঘোষণার পরও সব কার্যক্রম স্থবির অবস্থায় ছিল।

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য