দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ

Image
  "ht জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রেকিং.. দুঃসংবাদের পর বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল

  


নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। এ নিয়ে বেশ কয়েক দফা মিটিং করার পরও বিসিবির সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। শেষ পর্যন্ত এবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের আসর থেকে বাংলাদেশকে বাদই ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি থেকে বাংলাদেশের এমন দুঃসংবাদ পাওয়ার দিনে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার ভক্তদের বড় এক সুখবর দিয়েছে বিসিবি।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবকে জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে। এমনকি কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে তাকে।

এদিন রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেছেন, সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবেন কি না, জানতে চাওয়া হয়েছে তার কাছে। সাকিব বলেছেন যে তিনি খেলতে চান। তাই বোর্ড থেকে সাকিবকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাকিব আল হাসানের নামে জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলা রয়েছে। এছাড়া, দুদকেও তার বিরুদ্ধে মামলা আছে। তবে, বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর এ ব্যাপারে বলেছেন, এগুলো সরকারের ব্যাপার।

আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে, এটা আলাদা ব্যাপার; সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাবো না।

তিনি আরও বলেন, এখন যদি সরকার কিছু করতে চায়, তাহলে সেটা সরকারি সিদ্ধান্ত। সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে। সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল। সেখান থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সাকিবকে আমরা খেলাতে চাই। পরে আইনগত পদক্ষেপ কী, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে নিয়ে ভাবছি।

সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে অবসর নিতে চাইলেও রাজনৈতিক কারণে আর দেশেই ফিরতে পারেননি তিনি।

এদিকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণা আসার প্রতিক্রিয়ায় বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে গিয়ে খেলাটা আমাদের জন্য নিরাপদ না। সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় খেলাটি স্থানান্তরের জন্য। বেশ কয়েক দফা মিটিং করার পরও আইসিসি সেটিতে সাড়া দেয়নি। যেহেতু সাড়া দেয়নি, সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার ছিল না। কারণ, এটি সরকারের সিদ্ধান্ত।

তিনি বলেন, সরকার মনে করে, ভারতে গিয়ে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না। এজন্য এ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ!

মাত্র পাওয়া NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি উত্তাল রাজধানী কমেনটে বিসতারিত দেখুন।