স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এ নির্বাচনগুলো কবে হবে?’ তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো। এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে। এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’ জবাবে মির্জা ফখরুল ইসলাম আলম...

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী বদল! মনোনয়ন পেলেন যিনি

  


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বিতার মুখে এবার নতুন প্রার্থী ভেড়াচ্ছে বিএনপি।

দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সামনে আনা হচ্ছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি।

যদিও বিএনপির নেতাকর্মীদের একটি অংশ এখনো আশা করছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। এ বিষয়ে আগামী সোমবার আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের নেতা জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জসিমউদ্দিন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পাশাপাশি নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটের সিদ্ধান্তে জসিমউদ্দিনকেই প্রার্থী করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী ও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মধ্যে প্রকাশ্য কথার লড়াই চলছিল। ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিলের ঘটনায় সেই দ্বন্দ্ব নতুন মোড় নেয়।

এই আসনে বর্তমানে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ মোট পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় কুমিল্লা–৪ আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র : দৈনিক ইনকিলাব

Comments

Popular posts from this blog

বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য।

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য